Agro1 Seed Logo

About Agro-1 Seed

Home/About
Agro1 Seed Logo
প্রতিটি বীজ এক একটি স্বপ্ন

এগ্রো-১ সীড সম্পর্কে

এগ্রো-১ সীড ২০২১ সালে যাত্রা শুরু করে। এটি মূলত এগ্রো-১ এর একটি সহযোগী প্রতিষ্ঠান। বাংলাদেশে সময় উপযোগী উচ্চ মূল্য ফসলের সঠিক হাইব্রিড জাতের বীজ সরবরাহ নিশ্চিত করণই এগ্রো-১ সীড এর আত্মপ্রকাশের ক্ষেত্রে ভূমিকা রাখে। বাংলাদেশে অধিক জনসংখ্যা এবং আবাদি জমির সল্পতার কথা মাথায় রেখে বিভিন্ন দেশি বিদেশী কোম্পানির বীজ যেটা আমাদের দেশের আবহাওয়ায় ভালো ফলন প্রদান করতে সক্ষম এমন সময় উপযোগী অধিক ফলনশীল ফসলের সঠিক জাতের হাইব্রিড বীজ সরবরাহ করে যাচ্ছে।

পাশাপাশি আমাদের দেশীয় জাত থেকে সংকরায়ন এর মাধ্যমে উৎপন্ন উন্নত জাত যেটা অধিক ফলন প্রদানে সক্ষম এমন সব হাইব্রিড জাতকেও প্রাধান্য দিয়ে থাকে যার ফলে দেশের কৃষি বিজ্ঞানী এবং গবেষকগণ দেরকেও সম্মান ও শ্রদ্ধা নিবেদন করে যাচ্ছে।

এগ্রো-১ সীড শুধু বীজ সংগ্রহ করেই কৃষকদের হাতে তুলে দেয়না বরং বীজ সংগ্রহ করার পরে এর উৎপাদনশীলতা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কাঙ্খিত ফলাফল পেলেই বাজারজাত করে থাকে যার ফলে এই সল্প সময়ের মাঝেই এগ্রো-১ সীডের বীজ সমূহ কৃষকের মাঝে আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এগ্রো-১ সীডের গড় অঙ্কুরোদ্গম ক্ষমতা ৮০% এর উপরে এবং কোন কোন জাতের ৯৮% পর্যন্ত অঙ্কুরোদ্গম হয়ে থাকে। এগ্রো-১ সীড এরই মাঝে দেশী বিদেশী প্রায় ৩৬ টি জাতের হাইব্রিড বীজ নিজেদের ব্রান্ডিং এ বাজারজাত করে চলেছে। এগ্রো-১ সীড এর মূল লক্ষ্য স্মার্ট কৃষি উদ্যোক্তাদের হাতে সময় উপযোগী সঠিক জাতের বীজ তুলে দেওয়া এবং পরিশেষে সাধারণ কৃষকের মুখের হাসি। এগ্রো-১ সীড বিশ্বাস করে প্রতিটি বীজ এক একটি স্বপ্ন। আর এই স্বপ্নকে বাস্তবায়নের কাজ প্রতিনিয়তই করে চলেছে এগ্রো-১ সীড।

Our Mission

To empower farmers with high-quality, climate-resilient hybrid seeds that ensure maximum yield and profitability, contributing to national food security.

Our Vision

To be the most trusted seed partner in Bangladesh, revolutionizing agriculture through innovation, sustainability, and farmer-centric solutions.

Our Values

Integrity, Quality, Innovation, and Commitment to Farmers. We believe that our success lies in the success of the farmers we serve.

2021
Year Established
14+
Import Countries
50+
Seed Varieties
10K+
Happy Farmers