Agro1 Seed Logo

About Agro-1

Home/About Agro-1
Agro-1 Aerial View

এগ্রো-১ সম্পর্কে

‘’প্রশিক্ষিত উদ্যোক্তার হাতে স্মার্ট কৃষি ছড়িয়ে পড়ুক সাধারন কৃষকের মাঝে’’- দেশের কৃষি , কৃষক এবং বেকার যুবকদের আতমকর্মসংস্থান সৃষ্টিতে কাজ চালিয়ে যাওয়া একটি আধুনিক কৃষিভিত্তিক প্রতিষ্ঠান এগ্রো-১। এগ্রো-১ যাত্রা শুরু করে ২৮ শে ফেব্রুয়ারী ২০২০ সালে করোনা মহামারির শুরুতে । প্রশিক্ষিত উদ্যোক্তা তৈরির লক্ষ্যে যাত্রা শুরু করা এগ্রো-১ এর কার্যক্রম, করোনা মহামারির শত বাধা পেড়িয়ে পৌছে যায় সারা বাংলাদেশে। মাত্র ২০ শতাংশ জমি নিয়ে শুরু করা এগ্রো-১ বর্তমানে দাঁড়িয়ে আছে ৭০ বিঘা জমির উপর।

সারাদেশের উদ্যোক্তাদের সহজ সেবা নিশ্চিত করতে দেশব্যাপী এগ্রো-১ এর শাখা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করা হয়। তারই পরিপ্রেক্ষিতে ২০২২ সালে এগ্রো-১ প্রথম শাখা প্রতিষ্ঠা করা হয় মেহেরপুর সদরে। দেশের দক্ষিণবঙ্গে স্মার্ট উদোক্তা তৈরি , উদ্যোক্তাদের সবধরনের সেবা ও আধুনিক কৃষি পণ্য সরবরাহের উদ্যেশ্যে এই শাখা প্রতিষ্ঠা করা হয়। এছাড়াও উদ্যোক্তাদের উন্নত জাতের বীজ সরবরাহের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয় এগ্রো-১ সীড। যেখানে ১৫ টি উচ্চ মূল্য ফসলের ৪৫ টি জাত নিয়ে কাজ করা হচ্ছে । প্রথমে নিজেদের ক্রপ মিউজিয়ামে যাচাই বাছাই করে তারপর সেরা জাতগুলোই তুলে দেয়া হয় উদ্যোক্তাদের হাতে।

স্মার্ট উদ্যোক্তা তৈরির জন্য এগ্রো-১ লার্নিং একাডেমির আওতায় বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণ প্রোগ্রাম পরিচালনা করা হয় । এগ্রো-১ এর প্রতিষ্ঠাতা জনাব সামিউল ইসলাম তার ১২ বছরের কৃষি ক্যারিয়ারের বাস্তবিক জ্ঞানকে কাজে লাগিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন। ১ দিন ব্যাপী স্মার্ট ফার্মার ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে এগ্রো-১ প্রতিমাসে প্রশিক্ষণ প্রদান করে প্রায় ৫০০ জন কৃষিপ্রেমি মানুষকে। প্রশিক্ষণের পাশাপাশি সবধরনের কৃষি পরামর্শ, সিডলিং ট্রে ও কোকোপিটে উৎপাদিত শতভাগ সুস্থ শিকড়যুক্ত চারা, আধুনিক কৃষি উপকরণ (মালচিং ফিল্ম, সিডলিং ট্রে, ইউভি পলি , শেডনেট, মালচিং কাটার ইত্যাদি), জৈব সার (ট্রাইকোকম্পোস্ট , ভার্মি কম্পোস্ট) , রাসায়নিক ও জৈব বালাইনাশক সহ আধুনিক চাষাবাদের জন্য প্রয়োজনীয় সকল কৃষি পণ্য সরবরাহ করছে এগ্রো-১ । একই সাথে বিক্রয় পরবর্তী সেবা প্রদান, সার্বক্ষনিক তত্বাবধান ও সরাসরি মাঠ পরিদর্শনের মাধ্যমে উদ্যোক্তাদের মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে প্রতিনিয়তই।

ভবিষ্যৎ পরিকল্পনা

দেশের স্মার্ট কৃষিকে ব্যবহার করে প্রশিক্ষিত উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেকারদের আত্মকর্মসংস্থান তৈরিতে কাজ চালিয়ে যাবে এগ্রো-১ । এছাড়াও প্রচলিত পদ্ধতিতে কৃষি কাজ করা কৃষকদের কাছে আধুনিক কৃষির বার্তা পৌছে দেয়া ও তাদের জীবনমান উন্নয়নে কর্মতৎপরতা বাড়ানো হবে । স্মার্ট কৃষিকে তরুনদের কাছে যুগ উপযোগী ভাবে তুলে ধরে কৃষির প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং শুধুমাত্র চাকরির দিকে না ঝুকে স্মার্ট কৃষিতে ক্যারিয়ার গড়ার ব্যাপারে বিভিন্ন ধরনের উদ্ভুদ্ধকরণ কর্মসূচী পরিচালনা করবে এগ্রো-১ ।

গ্রীনহাউজের নিয়ন্ত্রিত পরিবেশে বছরব্যাপী উচ্চমূল্যের ফসল চাষে বিনিয়োগে সক্ষম ব্যাক্তিবর্গ ও শিল্পপতিদের উদ্ভুদ্ধকরণ ও সবধরনের প্রযুক্তিগত সেবা প্রদান। এছাড়াও তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে উদ্যোক্তাদের সার্বক্ষনিক তত্ত্বাবধয়ানের জন্য নিজস্ব সফটওয়্যার তৈরি করা ও সেটি ব্যবহার করে উদ্যোক্তাদের সব ধরনের সেবা প্রদান করা এগ্রো-১ এর ভবিষ্যৎ পরিকল্পনার মধ্য অন্যতম বড় একটি পরিকল্পনা ।

এতে স্মার্ট উদ্যোক্তারা সার্বক্ষনিক সেবা গ্রহন করতে পারবেন এবং সময়মতো সবধরনের প্রজেক্ট প্ল্যান , প্রজেক্ট পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিচর্যাসহ সকল কার্যক্রমের সময় উপযোগী সকল দিক নির্দেশনা স্বয়ংক্রিয় ভাবে ফোনেই পেয়ে যাবে। অফলাইনের পাশপাশি অনলাইনেও এগ্রো-১ এর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এতে দেশ ও বিদেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ এগ্রো-১ এর স্মার্ট ফার্মার প্রশিক্ষণ গ্রহন করে আধুনিক কৃষিতে ক্যারিয়ার শুরু করতে পারবে।

সর্বপোরি, এগ্রো-১ এর সকল পরিকল্পনার মূল লক্ষ্য, সবথেকে সহজ উপায়ে সবচেয়ে কার্যকরী আধুনিক কৃষি সেবা উদ্যোক্তাদের কাছে সময়মতো পৌছে দেয়া। সনাতন কৃষিকে আধুনিক কৃষিতে রূপান্তর করতে পারলে দেশের তরুন ও যুব সমাজ কৃষিতে আগ্রহী হবে। এতে চাকরির বাজারের চাপ কমে যাবে এবং আত্মকর্মসংস্থান তৈরির হারও বেড়ে যাবে। দেশকে এগিয়ে নিতে কাজ করে যাবে এসব উদ্যোক্তাগণ ।

Future Planning